1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
লন্ডন থেকে ফিরলেই ১৪ দিনের কোয়ারেন্টিন - Nadibandar.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ২২১ বার পঠিত

লন্ডন থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে এলেও বাধ্যতামূলক ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দিয়াবাড়ি ও হজক্যাম্পের পাশাপাশি সিলেটেও কোয়ারেন্টিনের ব্যবস্থা করা হবে।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এদিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে মহাসড়কে অবৈধ স্থাপনা নির্মাণ করলে দুই বছরের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে মহাসড়ক আইন-২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

খন্দকার আনোয়ারুল আওর বলেন, দিয়াবাড়ি ও হজক্যাম্পে আমাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা আছে, সেখানে থাকবে ১৪ দিন। কিছু হোটেলের ব্যবস্থা রাখতে হবে। মিটিংয়ের পর সিদ্ধান্ত দেওয়া হবে যে অত তারিখের পর যারা লন্ডন থেকে আসবে তাদের কোয়ারেন্টিনে থাকতে হবে। আজ থেকেই তো করা যাবে না, এতে অনেকে বিপদে পড়ে যাবে। একটা লজিক্যাল টাইম দিয়ে নোটিফিকেশন করে দেবে, ওইদিন থেকে যারা আসবে তারা রেস্ট্রিকশনে থাকবে।

মালয়েশিয়া ও সিঙ্গাপুরে হোটেলে যেভাবে থাকে সেভাবেই কোয়ারেন্টিনে থাকতে হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কেউ (লন্ডন থেকে) সিলেটে এলে তাকে সিলেটে, কেউ চট্টগ্রামে এলে চট্টগ্রামে কোয়ারেন্টিনে রাখা হবে। কোয়ারেন্টিনে থাকার খরচ ওই ব্যক্তিকেই বহন করতে হবে।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com