1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ম্যান সিটিকে হারিয়ে ৫০ বছর পর চ্যাম্পিয়ন লেস্টার - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১৮৭ বার পঠিত

নতুন মৌসুম শুরুর আগে দুর্দান্ত এক জয় পেল ইংল্যান্ডের সম্ভাবনাময় ক্লাব লেস্টার সিটি। গত মৌসুমের শেষদিকে খানিক খেই হারিয়ে ফেললেও, নতুন মৌসুমে নিজেদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়ে রাখল ব্রেন্ডন রজার্সের দল।

শনিবার রাতে ইংলিশ কমিউনিটি শিল্ডের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে লেস্টার। যার সুবাদে দীর্ঘ ৫০ বছর পর এ কমিউনিটি শিল্ডের চ্যাম্পিয়ন হলো তারা।

ইংল্যান্ডের আগের মৌসুমের প্রিমিয়ার লিগ ও এফএ কাপ চ্যাম্পিয়নের মধ্যে হয় কমিউনিটি শিল্ডের এক ম্যাচের লড়াই। চলতি বছর সেই লড়াইয়ের নিষ্পত্তি ঘটেছে পেনাল্টি থেকে পাওয়া গোলের মাধ্যমে।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট পূরণ হওয়ার ঠিক আগমুহূর্তে পেনাল্টি পায় লেস্টার। ম্যাচের ৮৯তম মিনিটে কেলানচি ইহেনাচোকে ডি-বক্সে ফাউল করে বসেন ডিফেন্ডার নাথান আকে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

জোরালো স্পট কিকে জয় নিশ্চিত করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড। রেফারির সিদ্ধান্তের জোরালো প্রতিবাদ করেন ম্যান সিটির খেলোয়াড়রা। যার ফলে হলুদ কার্ড দেখেন রিও ফার্ডিনান্ড ও রুবেন ডিয়াজ।

নদী বন্দর / পিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com