1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মাগুরায় আউশের বাম্পার ফলন - Nadibandar.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৬ বার পঠিত

মাগুরা জেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আউশের আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এ বছর প্রায় দুই হেক্টর জমিতে এ চাষ বেশি হয়েছে। তুলনামূলকভাবে লাভ বেশি হওয়ায় এ চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানায় কৃষি বিভাগ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর আউশ মৌসুমে জেলায় মোট ১১ হাজার হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে। চাষকৃত এ জমিতে ১৯ হাজার মেট্রিকটনের বেশি চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

 

এর মধ্যে উপজেলা ভিত্তিক আউশের আবাদ হচ্ছে,- মাগুরা সদর উপজেলায় আউশের আবাদ হয়েছে ৫ হাজার ৪০০ হেক্টর জমিতে। শালিখায় আউশের আবাদ হয়েছে ৩ হাজার ৫১০হেক্টর জমিতে, মহম্মদপুরে ১ হাজার আটশো হেক্টর ও শ্রীপুরে ৩০০ হেক্টর জমি এ চাষের আওতায় আনা হয়েছে। বর্তমানে জেলার চার উপজেলায় ক্ষেত থেকে পুরোদমে আউশ ধান কাটা চলছে।

 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামানিক জানান, ইতিমধ্যেই জেলায় ৬৫ শতাংশ জমির আউশ ধান কাটা শেষ হয়েছে। ধান কেটে ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

তিনি আরো জানান আউশের চালের ভাত খেতে সুস্বাদু। এ জেলার মাটি আউশ ধান উৎপাদনের বেশ উপযোগী। এ চালের চাহিদা থাকায় কৃষকরা আগ্রহ সহকারে প্রতি বছর আউশ আবাদ করেন বলেও জানান এ কৃষিবিদ।

নদী বন্দর / বিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com