1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
করোনায় আক্রান্ত আমির, খেলা হবে না টি-টেন লিগে - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২১৯ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। যার ফলে শুক্রবার থেকে শুরু হতে যাওয়া আবুধাবি টি-টেন লিগে খেলতে পারবেন না এ তারকা পেসার।

টি-টেন লিগের পঞ্চম আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলার কথা ছিল আমিরের। তবে তিনি এখন সুস্থতার পথেই আছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যমে আমির জানিয়েছেন, গত ৮ নভেম্বর করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন তিনি। বর্তমানে নিজের রুমেই আইসোলেশনে সময় কাটছে তার।

আগামী শনি অথবা রোববার করাচিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমিরের। সেখান থেকে দুবাই গিয়ে লংকান প্রিমিয়ার লিগের জন্য প্রস্তুতি নেবেন তিনি।

ক্রিকেটপাকিস্তানডটকমকে আমির বলেছেন, ‘গত কয়েকদিন ধরে লাহোরের আবহাওয়া খুব একটা ভালো নয়। তাই আমি আমার স্বাস্থ্যের বিষয়ে কোনো ঝুঁকি নিতে চাই না। আমার পরিবারের বাকি সবাই ভালো আছে।’

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com