1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. br3mbo@gmail.com : br3mbo :
  3. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  4. nadibandarzb@outlook.com : ixodovru :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ২০০ বার পঠিত

সেই সাত সকাল থেকেই ক্রিকেট অনুরাগীদের উন্মুখ অপেক্ষা, কখন বন্ধ হবে টিপ টিপ বৃষ্টি। কখন শুরু হবে খেলা! আগের দিন না হওয়া সময় পুষিয়ে নিতে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল চেয়েছিলেন আজ সকাল ১০ টার বদলে ৩০ মিনিট আগে খেলা শুরু করতে।

কিন্তু তা আর হলো না। সাড়ে ৯ টায় পিচ ছিল কভারে ঢাকা। তখন মনে হচ্ছিল লাঞ্চের আগে আগে আর খেলা শুরুর সম্ভাবনা বুঝি খুব কম।

কিন্তু সে অনিশ্চয়তার পাশাপাশি কেটেছিল আকাশের মেঘ। বৃষ্টিও বন্ধ হয়েছিল। সরিয়ে নেয়া হয়েছিল পিচ ও ৩০ গজের কভার।

সকাল ১০ টা ৪০ মিনিটে মাঠ ও পিচ পরিদর্শনে আসার কথা ছিল দুই আম্পায়ার মাইকেল গফ আর শরফুদৌলা ইবনে শহীদ সৈকতের।

 

কিন্তু হায়! সে আশার গুড়ে বালি। আবার শুরু হয়েছে টিপ টিপ বৃষ্টি। ১০টা ৪০ মিনিট নাগাদ শুরু হওয়ার সেই বৃষ্টিতে আবারও ত্রিপল দিয়ে ঢাকা হলো পিচ এবং তার আশপাশ।

হয়তো আজ এভাবেই চলবে সারা দিন। কখন যে খেলা শুরু হবে, বলা মুশকিল। শুরু হলেও, স্বস্তিতে খেলা হবে কি না তাও নিশ্চিত নয়।

নদী বন্দর / বিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com