1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ড্রোন থেকে নিক্ষেপ করার নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন ইরানের - Nadibandar.com
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৫৯ বার পঠিত

ইরানের সশস্ত্র বাহিনী নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন উন্মোচন করেছে। ইরানের নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রটির নাম রাখা হয়েছে ‘হেইদার-১’ এবং ড্রোনটির নাম দেওয়া হয়েছে, হেইদার-২।

শনিবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি। খবর-পার্সটুডের।

ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটি পরিদর্শনের সময় ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রুজ ক্ষেপণাস্ত্রটির নাম রাখা হয়েছে ‘হেইদার-১’। এটি ইরানের বিমান বাহিনীর ড্রোন ‘কামান-২২’ এ বসানোর পাশাপাশি সেখান থেকেই নিক্ষেপ করা যায়।

হেইদার-১ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাল্লা ২০০ কিলোমিটার এবং লক্ষ্যবস্তুতে আঘাতের সময় এর গতি থাকে ঘণ্টায় এক হাজার কিলোমিটার। এটি ইরানের প্রথম ক্রুজ ক্ষেপণাস্ত্র যা ড্রোন থেকে নিক্ষেপ করা যায়।

এছাড়া আজ যে ড্রোনটি উন্মোচন করা হয়েছে সেটার নাম দেওয়া হয়েছে, হেইদার-২। এটি হেলিকপ্টারে বসানো যায়।

ইরাকের সশস্ত্র বাহিনীর প্রধান বাকেরি আজ যে ড্রোন ঘাঁটিটি পরিদর্শন করেছেন তা একটি গোপন ঘাঁটি। এটি মাটির শত শত মিটার গভীরে গড়ে তোলা হয়েছে।

এই ড্রোন ঘাঁটি চালু হওয়ায় ইরান এই অঞ্চলের সবচেয়ে বড় ড্রোন শক্তিতে পরিণত হয়েছে।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com