1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ধবলধোলাই এড়াতে পারবে শ্রীলঙ্কা? - Nadibandar.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ১৬৩ বার পঠিত

এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা। আজ হোয়াইটওয়াশ এড়াতে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে শানাকারা। পাল্লেকেলেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

কলম্বোতে প্রথম টি-টোয়েন্টিতে ১০ উইকেটে ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩ উইকেটে জিতেছে অজিরা।

হোয়াইটওয়াশ এড়াতে হলে আজ জিততেই হবে শ্রীলঙ্কার। আজ দলে স্পিন শক্তি বাড়িয়েছে লঙ্কানরা। নুয়ান থুশারার জায়গায় দলে ঢুকেছেন প্রবীন জয়াবিক্রমা। অন্যদিকে, অস্ট্রেলিয়া দলেও এসেছে পরিবর্তন। মিচেল মার্শের জায়গায় খেলবেন জশ ইংলিশ।

একনজরে দুই দলের আজকের একাদশ

শ্রীলঙ্কা : পাথুম নিশাঙ্কা, দানুষ্কা গুনাথিলাকা, চারিথ আসালাঙ্কা, কুশল মেন্ডিস, ভানুকা রাজাপাক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, মহেশ থিকশানা ও প্রবীন জয়বিক্রমা।

অস্ট্রেলিয়া : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাশটন আগার, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন ও জশ হ্যাজেলউড।

নদী বন্দর/এসএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com