1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
কর্নেলিয়াসের হ্যাটট্রিকে জামালের বড় জয় - Nadibandar.com
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
নদীবন্দর ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৭০ বার পঠিত

বড় জয়ে মৌসুম শুরু করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। স্বাধীনতা কাপে ‘ডি’ গ্রুপের ম্যাচে আজ বাফুফে এলিট একাডেমিকে ৩-০ গোলে হারিয়েছে তারা। হ্যাটট্রিক করেছেন দলটির বিদেশি স্ট্রাইকার কর্নেলিয়াস স্টুয়ার্ট।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচ জুড়ে আধিপত্য ছিল শেখ জামালের।

২১ মিনিটে প্রথম গোলের দেখা পায় জামাল। গোল করেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। এরপর ২৮ ও ৬৬ মিনিটে আরো দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন  সেইন্ট ভিনসেন্টের এই খেলোয়াড়।

মুন্সিগঞ্জে দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। চতুর্থ মিনিটে জয়ন্ত কুমারের গোলে এগিয়ে যায় পুলিশ। এরপর ১০ ও ১৬ মিনিটে দুই গোল করেন বাবলু। এতে ৩-০ তে এগিয়ে যায় পুলিশ। ৮৮ মিনিটে পুলিশের চতুর্থ গোলটি করেন ঈশা ফয়সাল। এর আগে ৮৪ মিনিটে পেনাল্টি থেকে রহমতগঞ্জের হয়ে এক গোল শোধ দেন আব্দুল্লাহ।

নদী বন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com