1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
৩২ বছরের দুর্গ ভেঙে ভারতের ঐতিহাসিক জয় - Nadibandar.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ২১৭ বার পঠিত
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার ৩২ বছরের অপরাজিত থাকার রেকর্ড দুমড়েমুচড়ে দিয়ে ঐতিহাসিক জয় তুলে নিল ভারত। ৩২ বছর পর গ্যাবায় টেস্ট হারের স্বাদ পেল অজিরা। সিরিজ নির্ধারণী টেস্টে অজিদের ৩ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। এই জয়ে ২-১ এ সিরিজ জিতে নিল আজিঙ্কা রাহানের দল। 

৩২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে ৪ রান সংগ্রহ করে ভারত। পঞ্চম দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৩২৪ রান। সফরকারীদের হয়ে ব্যাটিংয়ে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল। দলীয় ১৮ রানে রোহিত আউট হলেও একপাশ আগলে ব্যাট করে যান গিল। ব্যক্তিগত ৯১ রান যোগ করেন স্কোরবোর্ডে। তাকে সঙ্গ দেন পুজারা। গিল ফিরে যাওয়ার পর ২৪ রান করে তার পথ ধরেন আজিঙ্কা রাহানে। 

এরপর পুজারা আর পন্তের ব্যাটে জয়ের স্বপ্ন বুনতে থাকে ভারত। ৫৬ রান করে পুজারা ফেরেন সাজঘরে। পরে কিছুটা প্রতিরোধ গড়া সুন্দর আউট হন ২২ রান করে। কিন্তু ক্রিজে টিকে ছিলেন পন্ত। ৮৯ রানে অপরাজিত থেকে ভারতকে এনে দেন ঐতিহাসিক জয়। 

অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন প্যাট কামিন্স। এছাড়া নাথান লায়ন নেন ২টি উইকেট। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ভারতের রিশাভ পন্ত। আর প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। 

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com