1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
টস হেরে বোলিংয়ে ভালো শুরু বাংলাদেশের - Nadibandar.com
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৬৭ বার পঠিত

নারী বিশ্বকাপ বাছাইয়ে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। থাইল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছিল টাইগ্রেসরা। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি নিগার সুলতানা জ্যোতির দল।

লাহোরে টস জিতে আগে ব্যাট করছে আয়ারল্যান্ড। ১৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে আইরিশ মেয়েদের সংগ্রহ ৭৪ রান।

নতুন বলে আইরিশ ব্যাটারদের চেপে ধরেন বাংলাদেশি বোলাররা। বড় শট খেলার সুযোগ না পাওয়ায় ঝুঁকি নিয়ে রান নিতে যান দুই ওপেনার সারা ফোবস ও গ্রেবি লুইস। আর সেই সুযোগে স্টাম্প ভাঙেন নাহিদা আক্তার।

৮ বল খেলে ৪ রান করে রান আউটে কাটা পড়েন সারা। এই ওপেনারের বিদায়ে চতুর্থ ওভারে মাত্র ৬ রানের মাথায় ভাঙে উদ্বোধনী জুটি। তবে শুরুর সেই ধাক্কা সামাল দেন লুইস ও অ্যামি হান্টার। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৫০ রান।

১৪তম ওভারে জান্নাতুল ফেরদৌসকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৪৩ বলে ২৪ রান করেছেন লুইস। অধিনায়কের বিদায়ের পর হান্টারকে সঙ্গ দিচ্ছেন ওরলা পেন্ডারগেস্ট।

নদীবন্দর/এসএইচ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com