1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন শাকিব - Nadibandar.com
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ১৭৩ বার পঠিত

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ বছরে স্বাধীনতা অর্জনের ৪৯ বছর পূর্ণ করলো বাংলাদেশ। এদিনে দেশবাসী ও ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। একটি ভিডিও প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

সেখানে তিনি বলেন, ‘বাংলাদেশ নামে একটি ফুলের গন্ধে সুরভিত হয়ে উঠবে গোটা পৃথিবী।’ এসময় তার পরনে দেখা যায় লাল জমিনে সবুজ রঙের কারুকাজ করা একটি পাঞ্জাবী পরে আছেন তিনি। সঙ্গে সাদা পায়জামা। শরীরে চাপানো সবুজ রঙের চাদর।

শাকিব খানের অফিসিয়াল চ্যানেলে ভিডিওটি অবমুক্ত করা হয়েছে। সেখানে দেখা যায়, ভিডিওর শুরুতেই স্মৃতিসৌধের দিকে খালি পায়ে এগিয়ে যাচ্ছেন শাকিব। তার শারীরিক ভাষায় প্রকাশ পাচ্ছে দেশের প্রতি আবেগ। স্মৃতিসৌধের চূড়ায়, জাতীয় পতাকায় বিজয়ের চিহ্ন। একটি গোলাপ স্মৃতি বেদিতে রেখে দেন এই নায়ক।

শাকিব খান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আজ বিজয় দিবসে আমাদের দৃঢ় শপথ হবে, নিজের জায়গায় দাঁড়িয়ে, নিজেদের প্রতিটি সেক্টরে বিজয়ী হবো।’

তিনি বলেন, ‘মহান মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে আমাদের হাতে যে বিজয় তুলে দিয়েছেন, আমাদের দ্বারাই সেই বিজয়ের সৌরভ পৌঁছে যাবে পৃথিবীর আনাচে কানাচে, অলিগলিতে। বাংলাদেশ নামে একটি ফুলের গন্ধে সুরভিত হয়ে উঠবে গোটা পৃথিবী।’

এদিকে শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’ ছবিটি আজ ১৬ ডিসেম্বর রাত ৮টায় মুক্তি পাচ্ছে আই থিয়েটার নামে একটি অনলাইন প্লাটফর্মে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com