1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ফের একসঙ্গে দীপিকা-অমিতাভ - Nadibandar.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ১৯২ বার পঠিত

ফের একসঙ্গে বড় পর্দায় ফিরতে চলেছেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন। তারা এবার হলিউডের বিখ্যাত ছবি ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি পুনর্নির্মাণে একসঙ্গে অভিনয় করবেন। ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই খবর দিয়েছেন দীপিকা।

তিনি লিখেছেন, ‘নিজের প্রিয় সহ-অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার কাছে সম্মানের’। অমিতাভকে নতুন সফরে স্বাগত জানিয়েছেন এই অভিনেত্রী।

‘দ্য ইন্টার্ন’- এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অ্যান হ্যাথওয়ে ও রবার্ট ডি নিরো। কর্মক্ষেত্রে গড়ে ওঠা সম্পর্ক এবং অনুভূতির ছবি এঁকেছিল ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ন্যান্সি মেয়ার্স পরিচালিত এই চলচ্চিত্রটি।

বর্ষীয়ান অভিনেতা রবার্টকে দেখা গিয়েছিল ৭০ বছরের এক বিপত্নীক বৃদ্ধের ভূমিকায়। একাকিত্ব কাটাতে একটি কোম্পানিতে শিক্ষানবিশ হয়ে নতুন করে কর্মজীবন শুরু করতে গিয়েছিলেন তিনি। সেই কোম্পানির মালিকের ভূমিকায় অভিনয় করেছিলেন অ্যান হ্যাথওয়ে। মালিক-কর্মচারীর ধীরে ধীরে বন্ধু হয়ে ওঠার গল্পকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল চলচ্চিত্রের গল্প।

এটির হিন্দি পুনর্নির্মাণে অ্যানের ভূমিকায় থাকছেন দীপিকা এবং রবার্ট অভিনীত চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। তবে অমিতাভের আগে এই ভূমিকায় ভাবা হয়েছিল ঋষি কপূরকে। তার মৃত্যুর পর এই চরিত্রটি অভিনয়ের ডাক পান অমিতাভ।

২০১৫ সালে সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ চলচ্চিত্রে দীপিকা ও অমিতাভের অভিনয় আজও দর্শকের মনে তাজা। বাবা-মেয়ের টক-ঝাল-মিষ্টি সম্পর্কের গল্প জাদু দেখিয়েছিল বক্স অফিসেও। প্রায় ৫ বছর পর তাদের যুগলবন্দি ফের সাফল্য এনে দেবে, এই আশা বলিউপ্রেমীদের।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com