1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে নায়ক আলমগীর - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২২৬ বার পঠিত

ঢাকাই সিনেমার চিত্রনায়ক আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতার মেয়ে আঁখি আলমগীর।

বর্তমানে তিনি গ্রিনলাইন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন।

আঁখি জানান, তার বাবার শরীরে গত ১৭ এপ্রিল করোনাভাইরাস ধরা পড়ে। সেদিনই তাকে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়৷

তিনি বলেন, ‘মাশাল্লাহ, বর্তমানে তিনি বেশ ভালো আছেন। সবার কাছে দোয়া চাই আমার বাবার জন্য।’

এর আগে গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা কিংবদন্তি দম্পতি আলমগীর ও রুনা লায়লা। ভ্যাকসিন নেয়ার সপ্তাহ না পেরোতেই করোনায় আক্রান্ত হলেন আলমগীর। তবে এখন পর্যন্ত সুস্থই আছেন রুনা লায়লা।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com