1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
জিতের পর এবার করোনায় আক্রান্ত নায়িকা শুভশ্রী - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ১৯৮ বার পঠিত

ভারতে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশটির সংস্কৃতি অঙ্গনেও ভয়ংকর থাবা বসিয়েছে করোনাভাইরাস। একের পর এক আক্রান্ত হচ্ছেন তারকারা।

গতকাল ২০ এপ্রিল সকালে খবর আসে কলকাতার নায়ক জিৎ করোনা আক্রান্ত। তিনি ঘরে বসেই চিকিৎসা নিচ্ছেন৷

এবার জানা গেল, কলকাতার সিনেমার জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলীও করোনার আক্রমণের শিকার। সোশাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে শুভশ্রী জানান, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তার বাচ্চা যুভান সুস্থই আছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।

প্রসঙ্গত, আজ ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত একদিনে দুই লাখ ৫৯ হাজার ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। টানা ছয় দিন দুই লাখের বেশি করোনা শনাক্ত হলো। একদিনে মৃত্যু হয়েছে এক হাজার ৭৬১ জনের। এ পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ৮০ হাজার ৫৩০ জনের।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com