1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ঝড় তুলেছে ইমরান হাশমির গান, দুই মাসেই ৫০ কোটি দর্শক - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ১৯৯ বার পঠিত

নতুন রেকর্ডের মালিক হলেন ইমরান হাশমি। ভূষণ কুমারের টি-সিরিজ থেকে প্রকাশ হয়েছে এ অভিনেতার নতুন গান ‘লুট গায়ে’। প্রকাশের পর থেকেই রীতিমতো ঝড় তুলেছে এ গানের ভিডিওটি।

টি-সিরিজের ইতিহাসে করেছে নতুন রেকর্ডও। মাত্র ৬০ দিনে ৫০০ মিলিয়ন (৫০ কোটি) ভিউয়ের রেকর্ড সৃষ্টি করেছে ‘লুট গায়ে’। এ সাফল্য অভাবনীয়!

১৭ ফেব্রুয়ারী প্রকাশ হওয়া এ গানে বর্তমানে ভিউ ৫০ কোটি ৮৭ লাখেরও বেশি৷

গানটির মিউজিক কম্পোজার হিসেবে কাজ করেছেন তনিষক বাগচি৷ এটি লিখেছেন মনোজ মুনতাশির এবং কণ্ঠ দিয়েছেন জুবিন নাটিয়াল। ভিডিও পরিচালনার কাজে ছিলেন রাধিকা রাও এবং বিনয় সাপ্র।

ইউটিউব ছাড়াও অন্যান্য সব প্লাটফর্ম মিলিয়ে ৩০ দিনে ১০০ মিলিয়ন স্ট্রিমিং এরও নতুন রেকর্ড করেছে ‘লুট গায়ে’। গানটির অভাবনীয় সাফল্য নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ভূষণ জানান, ‘নতুন এই গানটি নিয়ে আগে থেকেই উচ্ছ্বসিত ছিলাম আমি। মন বলছিলো গানটি পছন্দ করবেন দর্শক। সত্যিই তাই, রোমান্টিক ধারার এই গানটি সবাই খুব পছন্দ করেছে। ইমরান হাশমিসহ গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।’

প্রসঙ্গত, চলতি বছর নতুন সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ইমরান হাশমি। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে জন আব্রাহামের সঙ্গে তার নতুন সিনেমা ‘মুম্বাই সাগা’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com