1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
শিশুদের সঙ্গে কোয়েলের জন্মদিন - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ১৯৩ বার পঠিত

টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিকের জন্মদিন ছিল বুধবার (২৮ এপ্রিল)। করোনার কারণে এবারের জন্মদিন ভিন্ন আয়োজনে পালন করেছেন এ অভিনেত্রী। অনাথ আশ্রমের একঝাঁক শিশুদের সঙ্গে নিয়ে জন্মদিন পালন করেছেন কোয়েল।

বুধবার (২৮ এপ্রিল) সকাল থেকেই সাজ সাজ রব ছিল হাওড়ার ‘মায়ের আশা’ অনাথ আশ্রমে। কোয়েলের জন্মদিনের খুশিতে ঝলমলে ছিল শিশুদের মুখ। শিশুদের জন্য উপহার আর ভালো খাবার পাঠিয়েছে অভিনেত্রীর ফ্যান ক্লাব ‘টলি কুইন কোয়েল’। এমন তথ্যই প্রকাশ করেছেন আনন্দবাজার ডিজিটাল।

গত বছর কোয়েলকে ঘিরেই জন্মদিন পালন করেছিলেন ফ্যান ক্লাবের সদস্যরা। অভিনেত্রীকে সঙ্গে নিয়ে কেক কেটেছিলেন, আনন্দও করেছিলেন প্রচুর। এবার মা হয়েছেন কোয়েল। তাই ছোট্ট শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নিয়েছেন তিনি।

জানা গেছে, করোনার কারণে জন্মদিনের সব প্রোগ্রাম বাতিল করেছিলেন কোয়েল। শুধু রেখেছিলেন হাওড়ার ‘মায়ের আশা’ আশ্রমের অনুষ্ঠানটি। নিয়ম মেনে কেক, চকলেট, খাবার নিয়ে সেখানে হাজির হয়েছিল কোয়েল ফ্যান ক্লাবের সদস্যরা। অনলাইনে তাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কোয়েল। শিশুরা অভিনেত্রীকে ভালোবাসা উপহার দিয়েছেন আর কোয়েল পাঠিয়েছেন আশীর্বাদ। 

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com