1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ঈদে আরিয়ানের চমক নিশো-তিশা জুটি - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২০৩ বার পঠিত

টিভি নাটকে সময়ের সেরা জুটিগুলোর অন্যতম একটি আফরান নিশো ও তানজিন তিশা। আসছে ঈদে তারা চমক নিয়ে হাজির হচ্ছেন৷ দুজনে কাজ করেছেন ‘তাকে ভালোবাসা বলে’ নামের এক নাটকে৷

নিশো-তিশাকে নিয়ে এ নাটকটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান।

গেল কয়েক বছর ধরে ছোট পর্দার ঈদ উৎসব মানেই নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের বিশেষ বিশেষ চমক। যদিও সংখ্যার বিচারে এবার সেই চমকে খানিক টান পড়েছে। কারণ, লকডাউনের নিয়ম মেনে নির্ধারিত ঈদের শুটিং স্থগিত রেখেছেন এই নির্মাতা।

তবে গল্প বলার চমক থাকছে এবারও। লকডাউনের আগমুহূর্তে নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘তাকে ভালোবাসা বলে’। সিএমভি প্রযোজিত এই নাটকটি দিয়েই এবার ভক্তদের মন মাতাবেন তিনি।

আরিয়ান জানান, ‘এটি মূলত দুজন মানুষের একটা মজার জার্নি। যেখানে শুধু প্রেম রয়েছে তা নয়। তারচেয়ে বেশি রয়েছে বন্ধুত্ব।’

আরিয়ান বলেন, ‘এটাকে রোমান্টিক গল্প বলা ঠিক হবে না। একেবারে অপরিচিত দুজন মানুষের সঙ্গে হঠাৎ পরিচয় ও বন্ধুত্বের গল্প। এরমধ্যে প্রেম নামের অস্পষ্ট একটা বিষয় তৈরি হয়। যা অনুভব করতে হলে নাটকটি দেখতে হবে।’

‘তাকে ভালোবাসা বলে’র গল্পটি লিখেছেন জোবায়েদ আহসান। এটি সিএমভি’র ইউটিউবে উন্মুক্ত হবে ঈদ আয়োজনে।

নদী বন্দর / এমকে

 

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com