1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
তারকাদের নিয়ে কেক কাটলেন অপু বিশ্বাস - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ১৮৬ বার পঠিত

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস৷ শনিবার (১ মে) বেশ কয়েকজন মডেল, সংগীতশিল্পীকে নিয়ে রাজধানীর যমুনা ফিউচার পার্কে কেক কাটলেন তিনি৷ সঙ্গে দেখা গেল একঝাঁক তারকা।

ঘটনার সম্পর্কে বলতে গিয়ে অপু জানান, গতকাল যমুনা ফিউচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে আহাম ফ্যাশন হাউজের শোরুম ওপেনিং করতে গিয়েছিলেন। আর এ জন‌্যই এসব আয়োজন।

কোরিওগ্রাফার গৌতম সাহার আয়োজনে শোরুম ওপেনিং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী এফ এম সুমন, মডেল বারিশা, তৃন, অন্তরা, ট্রান্স জেন্ডার তাসনুভা আনান, আহামের কর্ণধার জীবন প্রমুখ।

এদিকে অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ ‘প্রিয় কমলা’ সিনেমাটি গত মাসে মুক্তি পায়। ‘ছায়াবৃক্ষ’ সিনেমার অধিকাংশ শুটিং শেষ। এদিকে অনেক আগে শেষ করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমার কাজ। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।

তাছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি এখন মুক্তির দিন গুনছে।

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com