1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
আবারও হচ্ছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’, নিবন্ধনের দিন নির্ধারণ - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ১৮৯ বার পঠিত

করোনায় বিপর্যস্ত ভারতে শুরু হতে যাচ্ছে রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)। ইতোমধ্যেই এর টিজার প্রকাশ্যে এসেছে। শোয়ের নিবন্ধনের তারিখও জানিয়ে দেয়া হয়েছে।

টুইটারে সোনি টিভি জানায়, আগামী ১০ মে থেকেই শোয়ের নিবন্ধন শুরু হবে।

এদিকে এই খবরে বেশ খুশি অমিতাভ বচ্চন ভক্তরা। এ নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, দুই দশক ধরে শোটি সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। তবে শুধু সিজন-৩ সঞ্চালনা করেন শাহরুখ খান।

গত বছর মহামারি শুরুর পরই কেবিসির পুরনো ফরম্যাট ভেঙে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রযোজকেরা। তখন পুরোপুরি ডিজিটাললি এই শোর আয়োজন করা হয়।

এবার করোনা ঝুঁকি বেশি থাকায় গতবারের চেয়ে আরও বেশি সতর্কতা অবলম্বন করা হয়েছে। ফলে এবারও পরিচালনা পর্ব অনলাইনে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com