1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন আবুল হায়াত - Nadibandar.com
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ২৩৪ বার পঠিত

গেল মাসে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন দেশের কিংবদন্তি অভিনেতা, নাট্যকার, পরিচালক ও লেখক আবুল হায়াত৷ বর্তমানে বেশ সুস্থ আছেন তিনি।

এরইমধ্যে গ্রহণ করলেন করোনা টিকার দ্বিতীয় ডোজ।

টিকা নেওয়ার পর আজ (মঙ্গলবার) ফেসবুকে সেই ছবি পোস্ট করেছেন অভিনেতা। ছবিতে দেখা যাচ্ছে, শার্ট পরে আছেন আবুল হায়াত। মাথায় টুপি। করোনা সতর্কতায় অভিনেতার মুখে মাস্ক। এক স্বাস্থ্যকর্মী তাকে টিকা দিচ্ছেন।

আবুল হায়াতের বয়স ৭৬ বছর। এই অভিনেতা ১৯৬৯ সাল থেকে অভিনয় করছেন। মঞ্চ, টিভি ও চলচ্চিত্র মিলিয়ে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য প্রশংসিত কাজ তিনি উপহার দিয়েছেন। নাটকের পাশাপাশি ‘আগুনের পরশমণি’, ‘জয়যাত্রা’, ‘গহীনে শব্দ’, ‘অজ্ঞাতনামা’, ‘স্ফুলিঙ্গ’-সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।

‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আবুল হায়াত।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com