1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
মা হলেন শ্রেয়া ঘোষাল - Nadibandar.com
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ মে, ২০২১
  • ১৮৩ বার পঠিত

অবশেষে অপেক্ষার অবসান হলো। শনিবার দুপুরে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শ্রেয়া ঘোষাল। গায়িকা নিজেই ইনস্টাগ্রামে এ সুখবর জানিয়েছেন।

শ্রেয়া তার পোস্টে লিখেছেন, ‘ঈশ্বরের কৃপায় শনিবার দুপুরে আমাদের পুত্রসন্তান হয়েছে। এমন অনুভূতি আগে কখনও হয়নি। শিলাদিত্য এবং আমি ভীষণ খুশি।’

সবার কাছে পুত্রের জন্য আশীর্বাদ চেয়েছেন শ্রেয়া ঘোষাল।

এর আগে গত ৪ মার্চ টুইটারে শ্রেয়া জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। হালকা-সবুজ এবং নীল কাফতান পরে একটি ছবিও দিয়েছিলেন শ্রেয়া। সেই ছবিতেও সযত্নে বেবি বাম্প আগলে ছিলেন তিনি।

গায়িকা লিখেছিলেন, ‘শ্রেয়াদিত্য আসার পথে।’

এর পর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়কে ট্যাগ করে লিখেছিলেন, ‘আমি ও শিলাদিত্য আপনাদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে পেরে ভীষণই আনন্দিত। আমাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনাদের আশীর্বাদ ও শুভকামনা আমাদের প্রয়োজন’।

নদী বন্দর / এমকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com