1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ছবি টাঙিয়ে দুধ ঢালার ঘটনায় বিরক্ত সোনু সুদ - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মে, ২০২১
  • ১৮৬ বার পঠিত

বলিউড অভিনেতা সোনু সুদকে দেবতার সঙ্গে তুলনা করে তার ছবিতে দুধ ঢালার ঘটনায় তিনি বিরক্তি প্রকাশ করেছেন। যদিও সোনু সুদ আপ্লুত হয়েছেন এই ঘটনা দেখে। কিন্তু এ অভিনেতার মতে, এ ভাবে খাদ্যবস্তু নষ্ট করার কোনো মানে হয় না।

করোনাকালীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ভারতের অনেকের কাছে এ অভিনেতা ধীরে ধীরে দেবতায় রূপ নিয়েছেন। তারই এক ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, সোনুর একটি বড় ছবি টাঙিয়ে তাতে দুধ ঢালা হচ্ছে। ঠিক যে ভাবে শিবলিঙ্গে দুধ ঢেলে পূজো করা হয়। ছবির নীচের লেখা থেকে জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে।

‘এফআইআর’ ও ‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী কবিতা কৌশিক সেই ভিডিও টুইট করে জানিয়েছেন, গোটা দেশের মতোই তিনিও সোনু সুদকে খুব ভালবাসেন, শ্রদ্ধা করেন। কিন্তু তা বলে দেশের এমন দুর্দশার সময়ে, মানুষ যখন না খেতে পেয়ে মারা যাচ্ছেন, তখন দুধ নষ্ট করার অর্থ হয় না। অভিনেত্রীর কথায়, আমরা সব কিছুতেই বাড়াবাড়ি করি কেন? একইসঙ্গে তার মতে, সোনুও নিশ্চয়ই এই ঘটনাটি দেখে খুশি হবেন না।

সূত্র: আনন্দবাজার।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com