1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
এবার ৭০ কোটি টাকা দিয়ে বাড়ি কিনলেন অজয় দেবগন - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২২০ বার পঠিত

করোনা মহামারির মধ্যেও বলিউড তারকাদের নতুন বাড়ি কেনায় বিনিয়োগ চলছেই। জাহ্নবী কাপুর, অর্জুন কাপুর, হৃতিক রোশন, আলিয়া ভাট ও অমিতাভ বচ্চনের পর এবার বিলাসবহুল বাড়ি কেনার তালিকায় যোগ হলো অজয় দেবগনের নাম। মুম্বাইয়ের জুহুতে ৬০ কোটি রুপি দিয়ে নতুন বাড়ি কিনেছেন অজয়। বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় ৭০ কোটি টাকা।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, ৫৯০ স্কোয়ার ইয়ার্ডের অজয়ের নতুন বাংলো তার পুরোনো বাড়ি ‘শক্তি’ এর কাছাকাছিই। গত বছর থেকেই নতুন বাড়ির সন্ধানে ছিলেন অজয় ও কাজল। অবশেষে তা পেয়েও গেলেন। গত বছর নভেম্বরেই বাড়ি কেনার চুক্তি হয়। সব প্রক্রিয়া শেষে চলতি বছরের এপ্রিল মাসে অজয় ও তার মায়ের নামে ওই বাংলোটি রেকর্ড করা হয়েছে।

জানা গেছে, বাংলোটির আগের মালিক ছিলেন প্রয়াত পুষ্প ভালিয়া । অজয় ও কাজল দম্পতি ইতোমধ্যে নতুন কেনা বাংলো সাজাতে ব্যস্ত সময় পার করছেন।

নদী বন্দর / বিএফ

       

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com