1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
হলিউডে পা রাখতে যাচ্ছেন ফাওয়াদ খান - Nadibandar.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ১৮৪ বার পঠিত
‘খুবসুরাত’ সিনেমার সেই রাগী ও মুডি প্রিন্সের কথা নিশ্চয়ই সবার মনে আছে। সেই সিনেমাতে রাগী হলেও বাস্তব জীবনে কিন্তু রোমান্টিক মানুষ পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খান। বলিউডে অল্প সংখ্যক সিনেমা করলেও কম সময়েই কেড়েছেন ভক্তদের মন। তবে এবার বলিউড ছাপিয়ে হলিউডে পা রাখতে যাচ্ছেন এই পাকিস্তানি তারকা।

তাও আবার ডিজনি প্লাসের সিরিজ মার্ভেলে দেখা মিলতে যাচ্ছে তার। ফাওয়াদের হলিউড অভিষেক প্রসঙ্গে বিবিসি এশিয়ান নেটওয়ার্কের জ্যেষ্ঠ সাংবাদিক হারুন রশিদ টুইটারে এক পোস্টে লিখেছেন, ‘মার্ভেলের প্রথম মুসলমান চরিত্র হিসেবে কাজ করতে যাচ্ছেন ফাওয়াদ। ইতিমধ্যে তাকে এই শোয়ের অফিশিয়াল আইএমডিবির পেজে জায়গা করে দেওয়া হয়েছে। ফারহান আকতার, নিমরা বুচা এবং সামিনা আহমেদ এই ধারাবাহিকে যুক্ত হচ্ছেন। যদিও এ বিষয়ে মার্ভেল এখনো টুঁ শব্দটিও করেনি। ঘটনা সত্য হলে বিষয়টি হবে চমৎকার।’

ওই শোয়ের আইএমডিবির পেজে গিয়ে দেখা গেছে, ফাওয়াদ খানের চরিত্রটির নাম হাসান। তবে সেখানে ফারহান আখতারের কোনো তথ্য পাওয়া যায়নি।

ফাওয়াদ খান ‘জাট অ্যান্ড বন্ড’ সিরিজের মাধ্যমে পাকিস্তানে ব্যাপক পরিচিতি পান। ‘হামসফর’ ও ‘দাস্তান’–এর মতো টিভি সিরিয়াল তাকে এনে দেয় জনপ্রিয়তা। এরপরই তিনি পাড়ি জমান বলিউডে, কাজ করেন ‘খুবসুরত’, ‘কাপুর অ্যান্ড সন্স’, ‘অ্যায় দিল হ্যায় কি মুশকিল’ প্রভৃতি হিন্দি ছবিতে। এবারে তাঁকে দেখা যেতে পারে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত শো ‘মিজ মার্ভেল’–এ।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com