1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বিয়ের চার মাস পর মা হলেন দিয়া মির্জা - Nadibandar.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১৭২ বার পঠিত

বলিউড অভিনেত্রী গেল ফেব্রুয়ারিতে বিয়ে করেন। তিন মাস পার হতেই সুখবর দিলেন, মা হয়েছেন তিনি৷ ১৪ জুলাই, বুধবার টুইটারের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে তিনি ভাগ করে নিলেন এ সুখবর।

জানালেন, তিনি এবং স্বামী বৈভব রেখি মিলে ছেলের নাম রেখেছেন, ‘অভিযান’।

সন্তানকে গর্ভে ধারণ করা থেকে তাকে জন্ম দেওয়ার এই যাত্রায় যারা দিয়া এবং বৈভবের পাশে ছিলেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছে তারকা দম্পতি।

তার সঙ্গেই লিখেছেন, ‘এই ছোট্ট প্রাণটাকে আমরা অবাক হয়ে দেখছি। অভিভাবক হওয়া এবং এই বিশ্বসংসারের উপর আস্থা রাখার প্রকৃত অর্থ বিনীত হয়ে ওর কাছ থেকেই শিখছি আমরা।’

গত ফেব্রুয়ারি মাসে প্রেমিক বৈভব রেখির সঙ্গে বৈদিক মতে বিয়ে সারেন দিয়া। বিয়ের আগেই গর্ভবতী হওয়ায় নেটমাধ্যমে নানা কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। কিন্তু নেতিবাচক মন্তব্যে কান না দিয়ে সৎ মেয়ে এবং স্বামীকে নিয়ে ঘুরতে যান মলদ্বীপে।

বৈভবের প্রথম পক্ষের মেয়ে সামায়রার সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে তার। সুখবর জানানোর পোস্টেও দিয়া উল্লেখ করেছেন সামায়রার কথা।

তিনি লিখেছেন, ‘ও খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবে। দিদি সামায়রা এবং ঠাকুরদা-ঠাকুমা ওকে কোলে নেওয়ার জন্য অপেক্ষা করে রয়েছেন।’

নদী বন্দর / বিএফ

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com