1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
ঈদে হানিফ সংকেতের নাটক যুগের হুজুগে - Nadibandar.com
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১৭৮ বার পঠিত

দেশের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব হানিফ সংকেত। দর্শকপ্রিয় ‘ইত্যাদি’-কে তিনি পৌঁছে দিয়েছেন সবার হৃদয়ে। অনেকদিন ধরে নাটক নির্মাণ করেও জনপ্রিয়তা পেয়েছেন। বিশেষ করে তাকে দেখা যায় ঈদের মতো উৎসগুলোতে নাটক তৈরি করেন।

সেই ধারাবাহিকতায় আসছে কোরবানি ঈদেও বরেণ্য নির্মাতা হানিফ সংকেত নির্মাণ করেছেন বিশেষ নাটক। তার এবারের নাটকের নাম ‘যুগের হুজুগে’। প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে।

বরাবরের মত এবারও তিনি নির্মাণ করেছেন পারিবারিক গল্পে সামাজিক বক্তব্য নির্ভর নাটক। আজকালকার নায়ক-নায়িকা নির্ভর নাটকের ভিড়ে হানিফ সংকেতের নাটক পরিবার কেন্দ্রিক হয় বলে সব শ্রেণি পেশার দর্শকদের কাছে তা গ্রহণযোগ্য হয়।

একটি পরিবারের বাবা-মা, ছেলে-ছেলের বউ ও তাদের সন্তানকে নিয়ে গড়ে উঠেছে নাটকের গল্প।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, মীর সাব্বির, সারিকা সাবরিন, সুভাশিষ ভৌমিক, শামীম, সিমরিন লুবাবা, নজরুল ইসলাম, বিনয় ভদ্রসহ আরো অনেকে।

নদী বন্দর / পিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com