1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সীতাকে জন্মদিনের শুভেচ্ছা দিলেন রাম! - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১৭৭ বার পঠিত

দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রভাস। দিন কয়েক আগে শেষ করেছেন তার নতুন সিনেমা ‘রাধা শ্যাম’। বর্তমানে ব্যস্ত রয়েছেন আরেকটি নতুন সিনেমা ‘আদিপুরুষ’ নিয়ে।

সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন কৃতি শ্যানন। দুজন এখানে সীতা ও রামের চরিত্রে অভিনয় করছেন।

গতকাল ২৭ জুলাই ছিলো কৃতির জন্মদিন। ‘আদিপুরুষ’ সিনেমায় নিজের রাধাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রভাস। মিষ্টি এক মেসেজে কৃতির প্রতি মুগ্ধতা জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নোট লিখে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রভাস।

ইনস্টাগ্রামে নিজের একাউন্টে কৃতির একটি ছবি দিয়ে প্রভাস লেখেন, ‘কৃতি তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। আদিপুরুষের শুটিং সেটে তোমার পারফরম্যান্স সিনেমাটিকে আরো বেশি অসাধারণ করে তুলেছে।’

এরপর কৃতির ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন আদিপুরুষের পরিচালক ওম রাউত নিজেও৷ তিনি লেখেন, ‘জন্মদিনের শুভেচ্ছা কৃতি। আমরা আরও এক সঙ্গে কথা বলতে চাই, হাসতে চাই। ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা।’

প্রসঙ্গত, সবশেষ কৃতির সিনেমা ‘মিমি’ জিও সিনেমা এবং নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। সব মিলিয়ে বেশ ভালই সাড়া পাচ্ছে সিনেমাটি। এছাড়াও, দিন কয়েক আগে বরুণ ধাওয়ান এর বিপরীতে ‘ভেদিয়া’ নামক সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন ওমর কৌশিক।

নদী বন্দর / বিএফ

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com