1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
প্রশংসা পাচ্ছে শামীম জামানের ‘তুমিও একদিন বাবা হবে’ - Nadibandar.com
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ১৯৭ বার পঠিত

বাবা ছেলের দ্বন্দ্ব নিয়ে নির্মিত হয়েছে কোরবানির ঈদের নাটক ‘তুমিও একদিন বাবা হবে’। এটি ইউটিউবে মুক্তি পেয়েছে ২৯ জুলাই ‘শরৎ টেলিফিল্ম’র অফিসিয়াল চ্যানেলে।

নাটকটি প্রকাশের পর দর্শকের কাছে বেশ প্রসংশা পাচ্ছে। বিশেষ করে নাটকের গল্প ও শামীম জামানের অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করছেন দর্শক।

নাটকের গল্পে দেখা যায়, ছেলে তার বাবার কাছে টাকা চেয়েছিল ঘুষ দিয়ে চাকরি নেবে বলে। কিন্তু বাবা ছেলেকে টাকা না দিয়ে মসজিদ মাদ্রাসায় দান করতো। তাতে ছেলে বাবার প্রতি খুব রাগ। ছেলে বাবাকে প্রতি মুহুর্তে অপমান করে।

ছেলের বউ একসময় বাবাকে বাড়ি থেকে বেড় করে দেয়। এখানেই শেষ নয়। বাবা চলে যাবায় সময় তাকে সন্দেহ করা হয় কোনো দলিলপত্র নিয়ে যাচ্ছে কি না।

বাবাকে ধাক্কা মেরে বের করে দেয়ার সময় গেটের সাথে ধাক্কা লেগে বাবার মৃত্যু হয়। বাবার ব্যাগ খুঁজতে গিয়ে ছেলে দেখে বাবা তার শেষ সম্বল হিসেবে তার ছোটবেলার একটা ছবি নিয়ে যাচ্ছিলেন৷ এ দেখে কষ্টের শেষ থাকে না ছেলের৷ শুরু হয় অনুশোচনা।

ঘটনাক্রমে দেখা যায়, এই ছেলে একদিন বাবা হয়। তার ছেলেও একদিন অত্যাচার করে বাড়ি থেকে বের করে দিতে চায়। বাড়ি বিক্রি করে দেয়। এই গল্প মন ছুঁয়ে গেছে দর্শকের।

নাটকটিতে বাবা ছেলের 8টি চরিত্রে অভিনয় করেছেন শামীম জামান। রুহুল আমিন পথিকের রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শামীম জামান নিজে।

শামীম জামান বলেন, ‘গল্পের গভীরতা রয়েছে এ নাটকে। অনেক হৃদয়বিদারক একটি গল্পের কাজ ছিলো এটি। অভিনয় করতে গিয়ে খুব বাস্তব এক অনুভূতি হৃদয়ে কাজ করেছে।’

তিনি আরো বলেন, ঈদে ভালো কাজগুলোর একটি ‘তুমিও একদিন বাবা হবে’। বাবা ছেলেকে কেন্দ্র করে এর গল্প শুরু হয়েছে। নির্মাণ ভালো হয়েছে। বাকিটা দর্শকরা দেখে বিচার করবে।

নাটকটিতে শামীম জামান ছাড়া আরও অভিনয় করেছেন, সামিনা বাশার, শামীম শিশির ও ওসমান অভি প্রমুখ।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com