1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
গ্রেফতার কথিত মডেলের সঙ্গে নামের মিল থাকায় বিব্রত মৌ - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৫৭ বার পঠিত

সম্প্রতি গ্রেফতার হয়েছেন কথিত মডেল মৌ। উচ্চবিত্ত পরিবারের সন্তানদের নিয়ে পার্টির নামে বাসায় ডেকে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে হয়েছেন মরিয়ম আক্তার মৌকে।

তার বাসা থেকে বিদেশি মদ, ইয়াবা ও সিসা জব্দ করেছেন ডিবির কর্মকর্তা।

মৌ গ্রেফতারের পর গণমাধ্যমে সংবাদ হয় মডেল মৌ গ্রেফতার, শিরোনামে৷ আর তাতে বিব্রতকর অবস্থায় পড়েছেন দেশের কিংবদন্তিতূল্য মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ৷

নামের মিলের কারণে তিনি এমন পরিস্থিতির শিকার বলে জানিয়েছেন। গণমাধ্যমে মৌ বলেন, ‘ঘটনার রাত থেকেই আমি বিব্রত হচ্ছি। অস্বস্তির মধ্যে রয়েছি৷ আমার নামের সঙ্গে মিলে গেছে এমন একজনকে পুলিশ ধরেছে। তিনিও নাকি মডেল৷ এতে করে অনেকেই মনে করছেন যে আমার সঙ্গেই খারাপ কিছু ঘটেছে৷

অনেকে আমার পরিবার, স্বজন, বন্ধুদের নিউজ লিংক পাঠাচ্ছে। অথচ তারা কিন্তু দেখছে যে এটা আমি না। শুধু আমার পরিবারকেই নয়, আমার পরিচিত মানুষদের অনেক বিরক্ত ও বিব্রত করা হচ্ছে।

আমার পরিবারের লোকেরা যতই বলছে নিউজটা খুলে দেখ, এটা সাদিয়া ইসলাম মৌ না। তারপরও তারা এমন কথাও বলেছে যে, এদের তো অনেক কিছুই লুকানো থাকে। মানে তারা ধরেই নিয়েছে এটা আমি। খুব বাজে অভিজ্ঞতা।’

প্রেপ্তার হওয়া মৌ নামের ওই নারী সত্যি মডেল কি না সেটা যাচাই করার পরামর্শ দিয়েছেন সাদিয়া ইসলাম মৌ।

নদী বন্দর / পিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com