1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রাগের মাথায় কখনো কারও বিরুদ্ধে কিছু বলতে নেই : কোয়েল - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১৮৭ বার পঠিত

ছোটবেলার দুর্গাপুজা মানেই ঠাকুরের কাছে এক মুঠো প্রার্থনা আর ইচ্ছেপূরণের দিন গোনা। শনিবার সেই গল্পই শোনালেন কোয়েল মল্লিক। ঘোর বর্ষাতেই মাঝেমধ্যে উঁকি দিচ্ছে ঝকঝকে নীল আকাশ। পুজা পুজা গন্ধও ভাসছে। সেই অনুভূতি ছড়িয়ে পড়েছে কোয়েলের মনেও। তারই সূত্র ধরে পুরনো ভিডিও আরও একবার সামনে এনেছেন তিনি। এবং ফাঁস করেছেন, ছোট বেলায় তার কাছে দুর্গাপুজা মানেই ‘তথাস্তু ভগবান’!

বিষয়টা কী? খোলসা করেছেন নিসপাল সিংহ রানের ঘরনি। ভিডিওতে বলেছেন, ‘রামায়ণ’, ‘মহাভারত’ দেখে বড় হয়েছি। ধারাবাহিকগুলোতে দেখতাম, ভগবানের কাছে প্রার্থনা করলেই তারা হাত তুলে বলতেন, তথাস্তু। সেই থেকে মনে হয়েছিল, সত্যিই ‘তথাস্তু ভগবান’ বলে কেউ আছেন। তিনি সবার প্রার্থনা শোনেন। ইচ্ছে পূরণ করেন।’

কোয়েলও তাই পুজার আগে তার যা যা চাই তার লম্বা ফর্দ বানাতেন। মনে মনে ভাবতেন, এ বারেই তার সব আশা পূর্ণ হবে।

তিনি জানান, একবার একটি প্রার্থনা পূর্ণও করেছিলেন তার ‘তথাস্তু ভগবান’! কী সেটা? স্কুলে এক শিক্ষিকার কাছে প্রচণ্ড বকুনি খেয়েছিলেন কোয়েল। তার পরে বোধহয় মনে মনে তার নামে কিছু জানিয়েছিলেন তার আরাধ্য ঈশ্বরকে। হঠাৎ গুরুতর অসুস্থ সেই শিক্ষিকা। বেশ কিছু দিন স্কুলেও আসতে পারেননি। তখন তার খুব মন খারাপ হয়েছিল।

এর থেকেই শিক্ষা নিয়েছিলেন অভিনেত্রী। বুঝেছিলেন, রাগের মাথায় কখনো, কারোর নামে কিছু বলতে নেই। মনে মনেও না। অনেক সময় এতে হিতে বিপরীত হতে পারে।

নদী বন্দর / এমকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com