1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
হিরানির সিনেমা দিয়ে আবারও জুটি বাঁধছেন শাহরুখ-কাজল! - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ১৯৮ বার পঠিত

বলিউডের সর্বকালের সেরা রোমান্টিক জুটি হিসেবে সম্মান করা হয় শাহরুখ-কাজলকে। তাদের স্ক্রিন কেমিস্ট্রি সবসময়ই দর্শকের জন্য দারুণ উপভোগের। ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কাভি খুশি কাভি গাম’সহ বেশ কিছু মিষ্টি প্রেমের গল্পে তারা শাসন করেছেন হিন্দি সিনেমার সাম্রাজ্য।

তাই শাহরুখ খান আর কাজল এক হচ্ছেন শুনলেই হৈ চৈ পড়ে যায় চারদিকে। এ জুটির ভক্তরা আনন্দে ভাসেন৷ আবারও সেই সুযোগ আসতে চলেছে।

জানা গেছে, রাজকুমার হিরানির সিনেমায় জুটি বাঁধছেন শাহরুখ ও কাজল।

আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়া সত্ত্বেও, রাজকুমার হিরানির সঙ্গে খানের পরবর্তী সিনেমা নিয়ে বলিউডে বেশ বড় গুঞ্জন। গত কয়েক দিনে তা আরও বেশি মাত্রায় আলোচিত হয়েছে কাজলের নাম এর সাথে সংযুক্ত হওয়ার পর।

তবে হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপকালে কাজল জানান, ‘এখন পর্যন্ত সিনেমাটি নিয়ে রাজকুমার হিরানি কিংবা সিনেমাটির প্রযোজক কারো সঙ্গে কোনো কথা হয়নি আমার। আমিও বাইরে এই সিনেমায় আমার অন্তর্ভুক্তি নিয়ে নানা গুজব শুনেছি। তবে আমার সঙ্গে সিনেমাটি নিয়ে এখন অব্দি কেউ কোনো কথা বলেনি।’

সিনেমায় ফিরে আসার প্রসঙ্গে কাজল জানান, ‘সিনেমায় ফিরে আসার ব্যাপারটি পুরোপুরি আমার ব্যক্তিগত ব্যাপার। প্রায় আড়াই বছর পর নেটফ্লিক্সের ত্রিভাঙ্গায় অভিনয় করেছিলাম আমি। কারণ সব মিলিয়ে সিনেমাটি আমার কাছে ভালো লেগেছিলো। সত্যি বলতে আমি আমার জীবন আমার মত কাটাতে চাই। ভালো লাগলে কাজ করবো৷ নইলে জোর করে কিছু করতে চাই না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com