1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
শীতে জমবে দেব-রুক্মিণীর রোমান্স - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ১৮২ বার পঠিত

দুর্গা পূজাতেই মুক্তি দেওয়ার কথা ছিল ছবিটি। কিন্তু করোনার কারণে ছবির শুটিং যেমন পিছিয়েছে, তেমনি পিছিয়ে গেল মুক্তির তারিখও। তবে নতুন করে জানা গেল, আসছে শীতে জমবে দুই তারকার রোমান্স। শীতকালে মুক্তি পাবে দেব ও রুক্মিণী জুটির নতুন ছবি ‘কিশমিশ’।

সামাজিক মাধ্যমে দেব শেয়ার করেন ছবিটির একটি পোস্টার। এই পোস্টার শেয়ার করেই দর্শকদের দেব জানিয়ে দিলেন এই খবর। তিনি লিখেছেন, ‘শীতেই এবার টক-মিষ্টি কিশমিশের মজা পাবেন দর্শকরা।’

তবে শুধু পোস্টার নয়, তার সাথে অ্যানিমেশন ভিডিও তৈরি করে তা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন দেব। সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, কিশমিশ টি – টোয়েন্টির দূর্গাপুজোয় না হয় নাই হলো। আমরা আসছি শীতে, যদি পৃথিবী সুস্থ থাকে। সুস্থ থাকুন, সিনেমা হলে আসুন।’

এ ছবির পরিচালক হিসবে আছেন রাহুল মুখোপাধ্য়ায়। দেব-রুক্মিণীর সঙ্গে এই ছবিতে দেখা যাবে, কমলেশ্বর মুখোপাধ্যায়, জুন মালিয়া, অঞ্জনা বসু, খরাজ মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের।

কয়েকদিন আগেই রুক্মিণীকে সঙ্গে নিয়ে মালদ্বীপে ঘুরতে গিয়েছিলেন দেব। সব ব্যস্ততা থেকে ছুটি নিয়ে দারুণ এক ছুটি কাটিয়েছেন এই জুটি। মালদ্বীপ ট্রিপ থেকে ফিরেই ‘কিমমিশ’ ছবির মহরৎ সেরে ফেলেছিলেন। আর ১১ আগস্ট থেকেই শুরু করে দিলেন ছবির বাকি থাকা শুটিং।

নদী বন্দর / পিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com