1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে নতুন সিদ্ধান্ত নুসরাতের - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ১৬২ বার পঠিত

বির্তক যেনো পিছু ছাড়ছে না কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানের। নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে ইতি টেনে গত নভেম্বরে নিখিলের বাড়ি ছেড়েছেন নুসরাত। অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছিলো। তারপর তো সবাইকে চমকে দিয়ে মা হওয়ার ঘোষণা।

তিনি অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি নুসরাত। এমনকী হবু সন্তানের বাবা কে, তা নিয়ে নানা সমালোচনার মুখেও নুসরাত মুখে কুলুপ এঁটেছিলেন।

আগস্ট মাসেই সন্তানের জন্ম দেবেন। তার আগেই স্বামী নিখিলের সাথে আইনি লড়াইয়ে নেমেছেন। সম্প্রতি এই মামলার ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আইনজীবী বদলেছেন। এতদিন নুসরাতের হয়ে মামলা লড়ছিলেন সৌমেন রায় চৌধুরী। আর এবার নুসরাতের হয়ে আদালতে লড়বেন আইনজীবী চিন্ময় গুহ ঠাকুরতা। গত বুধবার (১৮ আগস্ট) শুনানি হওয়ার কথা ছিল নিখিল-নুসরাত মামলার। তবে এদিন মামলার শুনানি হয়নি। আগামী ৩ সেপ্টেম্বর শুনানির তারিখ দেওয়া হয়েছে।

যশ দাশগুপ্তর সঙ্গে হাতে হাত ধরে পার্ক স্ট্রিটে ঘুরেছেন তিনি। সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছিল এই ছবি। ছবি দেখে শোরগোল শুরু হয়েছিল নেটদুনিয়ায়। নুসরাতের জীবনে একের পর এক বিতর্কের ঝড় এসে আছড়ে পড়ছে। তবুও নুসরত কিন্ত মনোবল হারাননি।

বরং এই ঝড় ঝাপটা কাটিয়ে মা হওয়ার অপেক্ষায় এখন দিন গুনছেন নুসরাত জাহান।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com