1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
অনন্য মামুনের ওয়েব সিরিজে অপু ভাই, নতুন লুকে চমক - Nadibandar.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১৫২ বার পঠিত

সোশ্যাল সাইট লাইকি দিয়ে তুমুল জনপ্রিয়তা পান অপু ভাই। রাতারাতি হয়ে ওঠেন আলোচিত একজন। হঠাৎ এক ঘটনায় জড়িয়ে গ্রেফতার হয়ে জেলে যান।

তারপরই বলা যায় তার পরিবর্তন। নিজেকে আমূল বদলে নিয়েছেন সাধারণ এক নরসুন্দর থেকে সোশ্যাল মিডিয়ার তারকা বনে যাওয়া অপু ভাই।

তাকে দেখা গেছে আদনান আল রাজীবের নির্মাণে এক ওয়েব সিরিজে। এবার তিনি কাজ করতে যাচ্ছেন দেশের তরুণ জনপ্রিয় নির্মাতা অনন্য মামুনের পরিচালনায়। মামুনের এক ওয়েব সিরিজে চূড়ান্ত হয়েছেন অপু ভাই৷

এর নাম সিনিয়র ভার্সেস জুনিয়র। অনন্য মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিচালক বলেন, ‘ভিন্ন আঙ্গিকে ভাবনার একটি গল্প নিয়ে সিরিজটি নির্মাণ করতে যাচ্ছি। সবকিছু অনুকূলে থাকলে আগামী সেপ্টেম্বরের ২০ তারিখ শুটিং শুরু করবো।’

অনন্য মামুন আরও বলেন, ‘কে কীভাবে নেবেন আমি জানি না। তবে মানুষের চেষ্টাকে আমি সম্মান করি। যার চেষ্টা আছে আমি তাকে সাহায্য করি।’ সিনিয়র vs জুনিয়র ওয়ের সিরিজে আমি সবার সামনে নতুন অপু ভাইকে নিয়ে আসতে চলেছি। তার চরিত্রের নাম আলিয়ান।

চরিত্রের জন্য অপুকে তৈরি করেছি। তার লুকে পরিবর্তন এনেছি। নতুন এই লুকে যে কেউ চিরচেনা অপুকে দেখে অবাক হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে সেই লুক প্রশংসা পাচ্ছে।

পরিচালক জানান, চরিত্রের জন্য এক মাস অভিনয়ের প্রশিক্ষণ চলবে অপু ভাইয়ের।

শিগগিরই নতুন ওয়েব সিরিজের সব শিল্পীর এ তালিকা প্রকাশ করবেন অনন্য মামুন।

নদী বন্দর / জিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com