1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
হাসপাতালে ভর্তি অভিষেক, ছুটে গেলেন বাবা অমিতাভ - Nadibandar.com
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ১৫৫ বার পঠিত

হঠাৎ অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বাচ্চন। রোববার (২২ আগস্ট) রাতে তাকে ভর্তি করা হয়। জানা গেছে, সম্প্রতি হাতে গুরুতর চোট পান এ অভিনেতা।

অসুস্থ অভিষেককে দেখতে সোমবার সকালে হাসপাতালে ছুটে যান বাবা অমিতাভ বচ্চন। সঙ্গে যান অভিষেকের বোন শ্বেতা বচ্চনও।

এদিকে মেয়ে আরাধ্যসহ ঐশ্বরিয়া রাই রয়েছেন মধ্যপ্রদেশে। তিনি আসতে পারেননি। দক্ষিণী ছবির পরিচালক মণি রত্নমের ‘পন্নিইন সেলভান’ ছবির শুটিং করছেন অ্যাশ। তবে অভিষেকের খোঁজ রাখছেন তিনি সর্বদাই।

নানা সূত্রে জানা গেছে, অবস্থা তেমন গুরুতর কিছু নয়। সংক্রমণের ভয় কেটে গেছে। দ্রুতই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন অভিষেক।

তিনি স্ত্রী ও কন্যা ও মা জয়া বচ্চনের দেখা পেতে মুখিয়ে আছেন।

নদী বন্দর / জিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com