1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
অক্ষয় কুমারের সিনেমা বয়কটের ডাক দিয়ে কৃষকদের বিক্ষোভ - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৬২ বার পঠিত

অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত ছবি ‘বেল বটম’ মুক্তি পেয়েছে গত সপ্তাহে। ছবিটি দর্শক-সমালোচকদের কাছ থেকে পেয়েছে ইতিবাচক সাড়া। তবে এবার পাঞ্জাবের কৃষক সমাজ সিনেমাটি তাদের প্রেক্ষাগৃহে মুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করছে।

রঞ্জিত তিওয়ারি পরিচালিত বলিউড খিলাড়ি অক্ষয় সিনেমাটিতে একজন ‘র’ এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি ছিনতাইকারীদের দ্বারা আটক জিম্মিদের মুক্ত করার জন্য একটি গোপন মিশনে নামেন। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আদিল হুসেন, বানী কাপুর, হুমা কুরেশি ও লারা দত্ত।

পাঞ্জাবের কৃষকরা যারা গত বছরের সেপ্টেম্বরে কেন্দ্র পাস করা খামার আইনের প্রতিবাদ করেছিলেন, তারা অক্ষয় কুমারের চলচ্চিত্র ‘বেল বটম’ বয়কটের আহ্বান জানিয়েছে।

বিক্ষোভকারীদের এসময় নানা স্লোগান দিতে দেখা যায়। তাদের দাবি গেলো বছর যখন কৃষকরা নায্যতার জন্য আন্দোলন করছিলেন অক্ষয় তখন পরিহাস করেছিলেন। কৃষকদের ছোট করে বক্তব্য দিয়েছিলেন বিজেপি সরকার ও নরেন্দ্র মোদীর দালালি করে। তারই প্রতিক্রিয়ায় এখন অক্ষয়ের সিনেমার বিরুদ্ধে আন্দোলন করছেন তারা।

বিক্ষুব্ধ কৃষকরা আগামী শনিবারের মধ্যে সিনেমাটির সর্বশেষ প্রদর্শনী বন্ধ করতে ঘোষণা দিয়েছে। নইলে কঠিন পরিণতির মুখোমুখি হওয়ার জন্য সিনেমা হলকে হুমকি দিয়েছে। সিনেমা হলের সামনে বিক্ষোভও করছেন কৃষকেরা।

 

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com