1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. br3mbo@gmail.com : br3mbo :
  3. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  4. nadibandarzb@outlook.com : ixodovru :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৭ বার পঠিত

বলিউড সুপারস্টার সালমান খানের অনেক সিনেমাই গানের জন্য বিখ্যাত। এ অভিনেতা অভিনীত অনেক গানই আছে যা মুখে মুখে ফিরে আজও। তার মধ্যে একটি ‘মুজসে শাদি করোগি’ সিনেমার ‘জিনে কে হ্যায় চার দিন’ গানটি।

ডেভিড ধাওয়ান পরিচালিত এই ছবিতে আরো অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং অক্ষয় কুমার।

তবে এ গানটি নিয়ে রয়েছে অদ্ভুত ঘটনা। গানটিতে সালমানের ব্যবহৃত তোয়ালেটি নিলামে তোলা হয়েছিলো। আর তার দাম উঠেছিলো ছয় অঙ্কের ঘরে।

জানা গেছে, ‘জিনে কে হ্যায় চার দিন’ গানে সালমান খানের ব্যবহার করা তোয়ালে ১,৪২,০০০ রুপিতে বিক্রি হয়েছিল। যা বাংলাদেশি টাকায় দেড় লাখেরও বেশি।

ব্যাপারটি বেশ অবাক করা হলেও ভক্তদের পাগলামির কাছে এটি কিছুই নয়। যে কোনো ভক্তের কাছেই তার প্রিয় তারকার জিনিস সংগ্রহ করা আনন্দের।

এদিকে বর্তমানে সালমান খান ব্যস্ত আছেন তার নতুন ছবির শুটিংয়ে। রাশিয়ায় ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘টাইগার থ্রি’ -এর কাজ করতে গিয়েছিলেন। জানা গেছে, শুটিং তুরস্কে সরানো হয়েছে।

নদী বন্দর / বিএফ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com