1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
অভিনেত্রী শবনমকে নিয়ে ফেসবুকে স্মৃতিকাতর আদনান সামি - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭০ বার পঠিত

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শবনম। তিনি তুমুল জনপ্রিয় এবং শ্রদ্ধেয় পাকিস্তানেও। সে দেশের অনেক সুপারহিট সিনেমায় তিনি অভিনয় করেছেন। জয় করেছেন কোটি দর্শকের ভালোবাসা।

পেয়েছেন পাকিস্তানের নানা পুরস্কার ও সম্মাননা। এখন আর অভিনয়ে নিয়মিত নন৷ দেশটির নানা প্রজন্মের মানুষের কাছে শবনম একজন আইকন।

পাকিস্তানি তারকারাও তাকে সম্মান করেন বিনম্র শ্রদ্ধায়। সম্প্রতি একটি অনুষ্ঠানে পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম শবনমের পা ছুঁয়ে সালাম করার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এবার ভাইরাল হলো আরেক গায়ক আদনান সামির স্ট্যাটাস। ৫ সেপ্টেম্বর বিকেলে অভিনেত্রী শবনমের সঙ্গে এক ছবি পোস্ট করে স্ট্যাটাস দিয়েছেন তিনি৷ এটি বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের নেটবাসীদের নজড় কেড়েছে।

স্ট্যাটাসে আদনান সামি স্মরণ করেছেন শবনম ও তার স্বামী সংগীত পরিচালক রবিন ঘোষ তাকে কতোটা স্নেহ করতেন।

সামি তার স্ট্যাটাসে লেখেন, ‘রুপালি পর্দার বাংলাদেশি কিংবদন্তি শবনম জি’র সঙ্গে স্মরণীয় মুহূর্ত।

তিনি এবং তার প্রয়াত স্বামী মিউজিক মায়েস্ত্রো রবিন ঘোষ আমার প্রতি ভালোবাসা ও স্নেহপূর্ণ ছিলেন। আমার প্রতিভার প্রতি তাদের উৎসাহ কখনো ভুলবো না।’

আদনান সামি পাকিস্তানি একজন গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেনে৷ বলিউডে পাড়ি দিয়ে তার উত্থান। বর্তমানে তিনি ভারতের নাগরিক।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com