1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বিগ বসে কফি নিয়ে ঝগড়া, নাক ফাটল রাখির - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ২০৯ বার পঠিত

ভারতীয় টেলিভিশন রিয়েলিটি শো ‘বিগ বস’-এর অনস্ক্রিনেই ঝগড়ার জেরে নাক ফেটেছে অভিনেত্রী রাখি সাওয়ান্তের। বিগ বস ১৪ এর মঙ্গলবারের (২৯ ডিসেম্বর) এপিসোডে ঘটে এমন ঘটনা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন ও ভিডিও দেখে জানা গেছে, ওইদিন শো চলাকালে হঠাৎই চিৎকার জুড়ে দেন রাখি। দাবি করেন, তার মগ থেকে কফি চুরি করা হয়েছে। সেজন্য তিনি অভিযুক্তের মৃত্যুও কামনা করেন।

রাখির কথা শুনে ক্ষেপে যান শোয়ের বেশ কয়েকজন অংশগ্রহণকারী। পাল্টা জবাব দিতে শুরু করেন অ্যালি গনি এবং অনুভব শুক্লা।

শেষ পর্যন্ত বিষয়টি উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যেই থেমে থাকেনি। উপস্থিত জেসমিন ভাসিন রাখির মুখোমুখি হন। বেশ কিছুক্ষণ চলে তাদের উত্তপ্ত বাক্য বিনিময়। এরপর একটি ভারী মুখোশ রাখির মাথায় বসিয়ে দেন জেসমিন। এতে আঘাত লেগে নাক ফাটে রাখির। এরপর ক্ষোভে নিজের মাথা টেবিলে ঠুকতে শুরু করেন তিনি।

এতে রাখির মুখের মেকাপ, চোখের পানি আর নাকের রক্ত মিলে ভয়ঙ্কর এক দৃশ্যের অবতারণা হয় বিগ বসে।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com