1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
যুবরাজ-কিম শর্মার বিচ্ছেদ হয়েছিল কেন? - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭১ বার পঠিত

যুবরাজ সিং এবং ‘মহব্বতে’ খ্যাত অভিনেত্রী কিম শর্মার প্রেমের কথা কারও অজানা নয়। বহু বছর আগে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তারা। মনে করা হয়েছিল, এই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াবে। কিন্তু শেষমেশ তা হয়নি। আলাদা হয়ে যান যুবরাজ এবং কিম।

কিন্তু কেন চার বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন তারা?

অনেকেই বলেন, যুবরাজকে নিয়ে কিমের বেশি মাতামাতির কারণে তাদের সম্পর্ক টেকেনি। কেউ কেউ আবার ক্রিকেটারের মা শবনম সিংকে তাদের বিচ্ছেদের কারণ হিসেবে চিহ্নিত করেন। কিমকে নাকি পুত্রবধূ হিসেবে পছন্দ করতেন না শবনম। কিন্তু নিজেদের বিচ্ছেদ সম্পর্কে কখনও মুখ খোলেননি যুবরাজ বা কিম।

এরপর পেরিয়ে গিয়েছে অনেক বছর। ২০১৬ সালে অভিনেত্রী হেজল কিচকে বিয়ে করেন তিনি। অন্যদিকে কিমও টেনিস খেলোয়াড় লিয়েন্ডারের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

নদী বন্দর / জিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com