1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বিয়ে করবো না, নিজের মতো করে থাকবো: রাইমা - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৭৮ বার পঠিত

তারকাদের নিয়ে নানা গুঞ্জন সবসময় লেগেই থাকে। সম্প্রতি রাইমা সেনের বিয়ে নিয়ে এক গুঞ্জন বেশ চাউর হচ্ছে। তবে বিষয়টিকে মোটেই পাত্তা দিচ্ছেন না সুচিত্রা-নাতনি।

নিজেকে নিয়ে রটতে থাকা গুঞ্জন বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল রাইমা সেন। সম্প্রতি এক চিত্রগ্রাহকের সঙ্গে নাম জড়িয়েছিল তার। এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নে খানিক উষ্মা প্রকাশ করে রাইমা বলেন, ‘যা নয় তাই লেখা হচ্ছে আমাকে নিয়ে। আমি কোনো চিত্রগ্রাহকের সঙ্গে ছবি যেই তুললাম, আর ১০টি গল্প হয়ে গেলো! আমার কিছু যায় আসে না। কিন্তু আমার মা-বাবা আছেন। তাদের বন্ধুরা এসব মিথ্যা গল্প ওদের পাঠান। খুব খারাপ লাগে। ভীষণ রেগে যাই।’

এরপর কিছুটা স্থির হয়ে বললেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি আর বিয়ে করবো না। নিজের কাজটাই মন দিয়ে করবো। নিজের মতো করে থাকবো। ‘

ফটোশ্যুটে রাইমার সঙ্গী ছিলেন নিখিল জৈন। এই মুহূর্তে সিংহভাগ মানুষ যাকে চেনেন নুসরাতের সঙ্গী হিসেবে। ছবি তোলার ফাঁকেই গল্প জুড়ে দিলেন নিখিল-রাইমা। ডায়েট থেকে ডিম ভাজা, আলোচনা চললো সবকিছু নিয়েই।

রাইমা মাংস খেতে ভালোবাসেন। পূজার চারদিন পাতে পাঁঠার মাংস তার চাই-ই চাই। কিন্তু নিখিল আবার সেভাবে মাংস পছন্দ করেন না। দুই বন্ধুকে মেলাতে পারেনি মাংস-প্রীতি। তবে শরীরচর্চার প্রতি দুজনের ভালোবাসা দেখার মতো।

দুজনের ব্যক্তিজীবন নিয়ে চর্চা অবিরাম। কিন্তু সে সবের তোয়াক্কা করেন না তারা। ক্যামেরার খচখচ শব্দ, বিরিয়ানির গন্ধ আর একরাশ গল্পে আরও গভীর হলো রাইমা-নিখিলের বন্ধুত্ব।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com