1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
এবার সিনেমায় নাঈমের নায়িকা মিথিলা - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ১৬১ বার পঠিত

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া ‘জলে জ্বলে তারা’ সিনেমায় দেখা যাবে তাকে। এটি পরিচালনা করছেন অরুণ চৌধুরী। সিনেমাটিতে মিথিলা কাজ করবেন অভিনেতা এফ এস নাঈমের বিপরীতে।

এই তথ্য নিশ্চিত করেছেন নাঈম। তিনি বলেন, ‘গত ১২ অক্টোবর সিনেমাটিতে আমরা দু’জন চুক্তিবদ্ধ হয়েছি।’

তিনি আরও যোগ করেন, ‘আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। ‘জাগো’ সিনেমার পর অনেক প্রস্তাবই পেয়েছি। কিন্তু সেগুলো ব্যাটে-বলে মেলেনি। অবশেষে দীর্ঘদিন পর একটা সুন্দর কাজের সঙ্গে যুক্ত হলাম। সবার দোয়া ও ভালোবাসাতেই এটা সম্ভব বলে আমি মনে করি।’

ছবিটির বিষয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছিলো। এরপর সবকিছু চূড়ান্ত হলে বেশ কিছুদিন আগেই শুটিং শুরু করেছেন নাঈম ও মিথিলা। এরমধ্যে এক লটের শুটিং শেষও হয়েছে। তবে অফিশিয়ালি ঘোষণাটা আসলো গতকাল। সেদিনই আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার সাইনিং করেছেন নাঈম ও মিথিলা।

ইফফাত আরেফিন তন্বী’র গল্পে নির্মিত সিনেমাটির ২য় লটের শুটিং শুরু হবে ১৪ অক্টোবর থেকে। এতে আরো অভিনয় করছেন, ফজলুর রহমান বাবু,আজাদ আবুল কালাম পাভেল, মুনিরা আখতার মিঠু, মোস্তাফিজুর নূর ইমরান, ইকবাল, শখ, ওবিড রেহান ও আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com