1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
কঙ্গনাকে ঊর্মিলার পাল্টা আক্রমণ - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ১৯৬ বার পঠিত

সম্প্রতি মুম্বাইয়ে ৩ কোটি টাকা দামের ফ্ল্যাট কিনেছেন বলিউড তারকা ঊর্মিলা মাতন্ডকার। কিছু সংবাদমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে, শিবসেনায় যোগ দেয়ার পরই বিলাসবহূল এই ফ্ল্যাট কিনেছেন তিনি। আর এ খবর চোখে পড়তেই ঊর্মিলাকে খোঁচা দেয়ার সুযোগ হাতছাড়া করেননি আরেক তারকা কঙ্গনা। তবে পাল্টা জবাব দিতেও ছাড়লেন না ঊর্মিলা।

ঊর্মিলাকে উদ্দেশ্য করে কঙ্গনা টুইটে লেখেন, ‘প্রিয় উর্মিলা মাতন্ডকারজি, আমি নিজের কষ্টের টাকায় বাড়ি বানিয়েছিলাম, সে ঘর কংগ্রেস ভেঙে দিচ্ছে। বিজেপিকে খুশি করে আমার নামে কেবল ২৫-৩০টা মামলা হয়েছে। যদি আমিও আপনার মত বুঝদার হতাম, তাহলে কংগ্রেসকে খুশি করতাম, তাই না?’

কঙ্গনার এমন কটাক্ষের জবাবে একটি ভিডিও পোস্ট করে ঊর্মিলা বলেন, কঙ্গনা যেন সময় ও জায়গা ঠিক করেন। সেখানে তিনি তার বাড়ির সমস্ত কাগজপত্র নিয়ে পৌঁছে যাবেন। ২৫-৩০ বছর তিনি কাজ করে যে টাকা উপার্জন করেছেন তা দিয়ে ২০১১ সালে আন্ধেরিতে একটি ফ্ল্যাট কিনেছিলেন। সেটি গত মার্চের আগে বিক্রি করেছেন। তার সঙ্গে উপার্জনের আরও কিছু টাকা বিনিয়োগ করে নতুন ফ্ল্যাট কিনেছেন।

ঊর্মিলা আরও বলেন, তার সব কাগজপত্রই তিনি দেখাতে পারেন। আর এই ফ্ল্যাট তিনি রাজনীতিতে যোগ দেয়ার আগেই কিনেছেন। কঙ্গনা কেন্দ্রের কাছ থেকে যে নিরাপত্তা পেয়েছিলেন, সে প্রসঙ্গ টেনেও আক্রমণ করেন ঊর্মিলা।

প্রয়াত নায়ক সুশান্তের মত্যুর পর গত সেপ্টেম্বরে কঙ্গনা বলিউডের গায়ে কালি লাগাচ্ছেন বলে অভিযোগ এনেছিলেন জয়া বচ্চন। কঙ্গনাও পাল্টা জয়াকে আক্রমণ করেন। কঙ্গনার এই কাজের তীব্র নিন্দা করেছিলেন ঊর্মিলা। তার কটাক্ষ ছিল কঙ্গনার হিমাচল মাদকের আখড়া। আর এরপরেই ঊর্মিলাকে ‘সফট পর্ন’ অভিনেত্রী বলে আক্রমণ করেন কঙ্গনা।

নদী বন্দর / জিকে

      নিউজটি শেয়ার করুন

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *

      এ জাতীয় আরো খবর..
      © All rights reserved © 2020 Nadibandar.Com
      Theme Developed BY ThemesBazar.Com