1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
সিনেমার প্রচারে গিয়ে সেলফি নিয়ে বিরক্ত সালমান - Nadibandar.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১৪৮ বার পঠিত

মুক্তির অপেক্ষায় আছে সালমান খানের নতুন সিনেমা ‘অন্তিম’। ছবিটির প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন সাল্লু ভাই। নানা শোতে যাচ্ছেন। নানা অঞ্চলেও যেতে হচ্ছে। আর প্রচারণা করতে গিয়ে কিছু বিরক্তিকর মুহূর্ত এসে যাচ্ছে সামনে।

সুপারস্টার বলে কথা। যেখানে উদয় হন, অনুরাগীদের সেলফি তোলার হিড়িক পড়ে যায়। এই করোনাকালেও তার খুব একটা পরিবর্তন নেই। লোকজন গায়ের উপর এসে সেলফি তুলে যাচ্ছেন। এতেই বিরক্ত সালমান খান।

২৬ নভেম্বর মুক্তি পাবে সালমান খানের নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। সিনেমার প্রচারে গিয়েছিলেন সালমান। তাকে দেখেই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন সংবাদমাধ্যমের ফটোগ্রাফাররা। এমন পরিস্থিতিতেই এক অতি উৎসাহী অনুরাগী মাস্ক নামিয়ে সলমনের সঙ্গে সেলফি তুলতে যান। তাতেই বিরক্ত হন সলমন।

বিরক্ত হলেও প্রথমে অনুরাগীকে কিছু বলেননি সালমান। কিন্তু ভাইজানকে সামনে পেয়ে কোন অ্যাঙ্গেল থেকে তার সঙ্গে সেলফি তুলবেন তা যেন বুঝেই উঠতে পারছিলেন না ওই ব্যক্তি। নানা দিক থেকে ছবি তোলার চেষ্টা করেন। এতেই সালমানের বিরক্তি বাড়ে। তিনি অনুরাগীকে বলেন, ‘নাচা বন্ধ করো।’ তাকে সামনে গিয়ে দাঁড়াতে বলেন।

আর কোনো সমস্যা অবশ্য হয়নি। পাপারাজ্জির ক্যামেরার সামনে পোজ দিয়ে চলে যান সালমান।

‘অন্তিম’ ছবিতে শিখ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সালমান। নাম রাজবীর সিং। রাহুলিয়া নামে মস্তানের ভূমিকায় রয়েছেন তার ভগ্নীপতি আয়ুষ শর্মা।

মারাঠি ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে ‘অন্তিম’। ছবির পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন মহেশ মঞ্জরেকর। ছবিতে অভিনয়ও করেছেন মহেশ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মহিমা মাকওয়ানা, নিকিতিন ধীর, শচীন খেদকর।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com