1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. br3mbo@gmail.com : br3mbo :
  3. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  4. nadibandarzb@outlook.com : ixodovru :
  5. wpenginebot@wpengine.com : wpenginebot :
  6. wphiddenbot@gmail.com : Cache Worker :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১৯৭ বার পঠিত

বহুবার নানা অনুষ্ঠানে বিয়ের প্রসঙ্গ এলে ক্যাটরিনা কাইফ বলেছেন তিনি ধুমধাম করে বিয়ে করতে চান। জমকালো সাজে বউ সাজতে চান। হবে নাচ গান আর আলোকবাজি। সেই আয়োজনই হচ্ছে। শুধু তাই নয়, গরমকালে বিয়ে করতে চাননি বলে শীতেই প্রেমিক ভিকিকে বিয়ের আয়োজন করতে বললেন।

হবু ঘরণীর সুবিধেমতো তাই বিয়ের দিন এগিয়ে এনেছেন ভিকি। চলতি শীতেই এক হবেন তারা।

ছবির শুটিং শেষ করে ২০২২ সালের মে মাসে বিয়ের পিঁড়িতে বসবেন বলে ঠিক করেছিলেন ভিকি। কিন্তু এত দিন পর্যন্ত অপেক্ষা করতে নারাজ ক্যাট। ইতিমধ্যেই বিয়ের তোড়জোড় শুরু। রাজস্থানে অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন তারা।

কিন্তু মে মাসে সেখানে প্রচণ্ড গরম থাকায় শীতেই শুভ কাজ সেরে ফেলতে চাইছেন ‘এক থা টাইগার’-এর নায়িকা।

ভিকি-ক্যাটরিনার ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিয়ে কোথায় হবে থেকে কী পোশাক পরবেন, ক্যাটরিনা সব ঠিক করে রেখেছিলেন। মে মাসে রাজস্থানে খুব গরম পড়বে বলে তখন সেখানে অনুষ্ঠান করা সম্ভব নয়। তাই বিয়ের দিন এগিয়ে এনেছেন।’

সেই ব্যক্তি আরও জানিয়েছেন, খোলা জায়গায় সাজিয়ে গুছিয়ে বিয়ে করবেন ভিকি-ক্যাটরিনা। সারাদিন জুড়ে প্রচুর নিয়মকানুন মেনে সাত পাকে বাঁধা পড়বেন তারা।

নদী বন্দর / বিএফ

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com