1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
যে কারণে বিজেপি ছেড়ে দিলেন নায়িকা শ্রাবন্তী - Nadibandar.com
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২৭৪ বার পঠিত

বিজেপি ছাড়লেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টুইট করে নিজেই ঘোষণা দিলেন বিজেপি ছাড়ার। চলতি বছরের নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী ছিলেন তিনি। ভোটে পরাজিত হওয়ার পর থেকেই বিজেপির সঙ্গে বাড়তে থাকে দূরত্ব। অবশেষে দল ছাড়লেন অভিনেত্রী।

দল ছাড়ার ঘোষণা দিয়ে শ্রাবন্তী টুইটে লেখেন, ‘বাংলার উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক নয়। বাংলার জন্য কাজ করার মনোভাবের অভাব রয়েছে তাদের।’

মুখ্যমন্ত্রীর বিজয় সমাবেশে গত সোমবার রুপাঞ্জনার মিত্রের মতো আমন্ত্রিত ছিলেন শ্রাবন্তী। কিন্তু তিনি সেখানে উপস্থিত হননি। তার অনুপস্থিতি নিয়ে জল্পনা ছড়িয়েছিল যে, তিনি বিজেপি ছাড়ার কথা ঘোষণা না দিয়ে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে আসতে চাননি। যদিও এ বিষয়ে শ্রাবন্তী নিজে কোনো মন্তব্য করেননি।

বৃহস্পতিবার সকালে বিজেপি ছাড়ার পর আরও একটি জল্পনা তৈরি হয়েছে। সেই জল্পনাটি হলো পদ্ম ছেড়ে শ্রাবন্তীর নয়া গন্তব্য কি জোড়াফুল? দল ছাড়ার ঘোষণা দিয়ে তিনি যে টুইট করেছেন তাতে বিজেপিকে বাংলার উন্নয়নের প্রশ্নে দোষার পর সেই জল্পনা আরও বেড়ে গেলো।

একুশের বিধানসভা নির্বাচনের আগে ১ মার্চ বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী। বেহালা পশ্চিম কেন্দ্রে তাকে প্রার্থী করে বিজেপি। কিন্তু তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান তিনি।

সূত্র: আনন্দবাজার

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com