1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
জন্মদিনে চমক নিয়ে আসছেন শাবনূর - Nadibandar.com
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২০৩ বার পঠিত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর। পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। পরবাসে থাকলেও প্রায়ই শোনা যায়, বাংলা সিনেমায় ফিরবেন তিনি। কিন্তু সেটা কবে, তা নিশ্চিত জানাতে পারছিলেন না কেউই।

কিছুদিন আগে হ্যাকিংয়ের শিকার হয় তার ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্ট। সেগুলো রিকভার করে আবারও অনলাইনে ফিরেছেন ভক্তদের কাছে।

সোমবার (১৩ ডিসেম্বর) নতুন এক ঘোষণা দিয়েছেন এ অভিনেত্রী। শাবনূর ফেসবুকে তার পার্সোনাল ব্লগে জানিয়েছেন ইউটিউবে ফেরার কথা।

অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ১৭ ডিসেম্বর আমার জন্মদিন। সে উপলক্ষে পুনরায় ইউটিউব চ্যানেল খুলে নতুন ভিডিও আপনাদের উপহার দিতে যাচ্ছি।’

ভক্ত-দর্শকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন শাবনূর।

সর্বশেষ ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে শাবনূরকে। এরপর আর কোনো সিনেমায় দেখা মেলেনি দর্শকপ্রিয় এ তারকাকে। সিনেমা ছেড়ে দূরে থাকলেও এ অভিনেত্রীর জনপ্রিয়তায় ভাটা পড়েনি। তাই ভক্তদের কাছাকাছি থাকতে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন এ অভিনেত্রী।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com