1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সাদামাটা আয়োজনে রণবীর ও আলিয়ার বিয়ে - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২২২ বার পঠিত

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গত সপ্তাহে গাটছড়া বেধেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এরপর থেকেই সবার চোখ এখন রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ের দিকে। কবে তারা মাল বদল করবে সেটাই দেখার অপেক্ষায় সবাই।

গুজব ছিল এ বছরের ডিসেম্বরে সাতপাকে বাধা পড়বেন এই বলি জুটি। কিন্তু পরে তারা তাদের পরিকল্পনা ২০২২ সাল পর্যন্ত বাড়িয়ে নিয়েছেন। আসছে জানুয়ারিতে হতে পারে তাদের বিয়ে।

তবে থাকবে না কোনো জাঁকজমক, সাদামাটা আয়োজনেই চার হাত এক হবে রণবীর-আলিয়ার।

গত বছর ‘রকস্টার’ অভিনেতা ‘রাজি’ অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছিলেন। এমনকি তিনি তাদের বিয়ের পরিকল্পনাও শেয়ার করেছিলেন। কিন্তু করোনা মহামারীর কারণে তাদের পরিকল্পনায় পরিবর্তন আসে বলে জানান।

রাজীব মাসান্দের সাথে এক সাক্ষাৎকারে রণবীর জানান, ‘করোনা না থাকলো হয়তো বিয়েটা এতোদিনে হয়ে যেত। আমি খুব শিগগিরই আমার জীবনের লক্ষ্যটি পূরণ করতে চাই। আমার গার্লফ্রেন্ড আলিয়া ভাট বহুগুণে গুন্বানিত একজন মানুষ। গিটার বাজানো থেকে শুরু করে চিত্রনাট্য লেখা সবই শিখেছে সে। তার কাছে নিজেকে অনেকটা পেছানো মানুষ মনে হয়।

আমি তেমন কিছুই শিখি নি। বই পড়ি, প্রতিদিন দুই থেকে তিনটি সিনেমা দেখি। পরিবারের সাথে সময় কাটাই। সম্পর্কের শুরুর দিকে পারিবারিক সমস্যায় ও পড়েছিলাম আমরা। এখন সব কাটিয়ে উঠেছি।’

রণবীর জানান, আলিয়ার বাবা মহেশ ভাট বেশি দূর ভ্রমণ করতে পারবেন না। তার সুবিধার জন্য মুম্বাইতেই গাটছাড়া বাধবেন এ জুটি। বিয়ের ভেন্যু হিসেবে তাজ ল্যান্ড এন্ডসকে প্রাধান্য দিচ্ছেন হবু দম্পতি।

বলিউড লাইফের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ভিক্যাটের মতো ওয়েডিং ডেসটিনেশন থাকবে না এ জুটির। মুম্বাইতেই বিয়ের দিনটি উদযাপন করার পরিকল্পনা করছে তাদের পরিবার।

বিয়ে একটি অন্তরঙ্গ ব্যাপার। তাই সেখানে পরিবারের সদস্য এবং বন্ধুদের আমন্ত্রণ জানাবেন রণবীর ও আলিয়া। তবে আয়োজন হবে সাদামাটা।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com