1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
পরিচালক সমিতির ৪০ বছর, এফডিসিতে বর্ণিল আয়োজন - Nadibandar.com
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ১৯৫ বার পঠিত

সিনেমা নামক জাহাজের ক্যাপ্টেন বলা হয় পরিচালকদের। তাদের নেতৃত্বেই একটি সিনেমা হয়ে উঠে উপভোগ্য। তাদের নির্দেশনাতেই একটি গল্প সাফল্যের পথে পা রাখে। তারা শিল্পী গড়ার কারিগর। তাদের হাত ধরেই একজন শিল্পী ছড়িয়ে যান মানুষে মানুষে, সবখানে।

সেই চলচ্চিত্র পরিচালকদের নিয়ে গড়ে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। দেখতে দেখতে এই সমিতির ৪০ বছর হয়ে গেল। দীর্ঘ এই পথচলায় বহু গুণি ও নন্দিত পরিচালকদের নেতৃত্ব পেয়েছে সংগঠনটি। জন্ম দিয়েছে অনেক কালজয়ী নির্মাতার। বুকে আঁকড়ে আছে সিনেমার সোনালি দিনের অনেক অনেক স্মৃতি।

আজ ২৯ ডিসেম্বর বিএফডিসি প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। এতে থাকছে দিনব্যাপী অনুষ্ঠানসূচি।

যার মধ্যে দিনের শুরু হবে জাতীয় পতাকা, সমিতির পতাকা উত্তোলন ও পায়রা উড্ডয়ন। সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান ও মহাসচিব শাহীন সুমনের পাশাপাশি উপস্থিত থাকবেন সমিতির নেতৃবৃন্দ। উপস্থিত থাকবেন বিএফডিসির কর্তারা। অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদেরও।

একে একে হবে কেক কাটা, বিজয় র্যালী, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জানা গেছে, এবারে ৪০ জন বরেণ্য পরিচালককে সম্মাননা দেবে সমিতি। সেই তালিকায় আছেন চাষী নজরুল ইসলাম, আমজাদ হোসেন, নায়ক রাজ্জাকসহ আরও অনেকে।

সমিতির মহাসচিব শাহীন সুমন এই আয়োজন নিয়ে বলেন, ‘আমরা চেষ্টা করেছি ৪০ বছর পূর্তিতে চলচ্চিত্র পরিচালকদের গৌরব ও অর্জনকে প্রাধান্য দিয়ে একটি আয়োজনের। আমাদের সঙ্গে প্রযোজক সমিতি ও শিল্পী সমিতিসহ অন্যান্য সবগুলো সংগঠনের নেতৃবৃন্দরাও থাকবেন। সবাইকে নিয়ে মিলেমিশে আমরা চলচ্চিত্রের জন্য কাজ করে যেতে চাই।’

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com