1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
আবারও পিছিয়ে গেল ‘আরআরআর’ সিনেমার মুক্তি - Nadibandar.com
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৬৭ বার পঠিত

বহুল আলোচিত সিনেমা ‘আরআরআর’। দক্ষিণের এই সিনেমার মুক্তি কয়েক দফায় পিছিয়েছে। আবারও করোনার কারণে স্থগিত করা হলো এর মুক্তি।

বাহুবলী’খ্যাত নির্মাতা এস এস রাজমৌলি পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন রাম চরণ এবং জুনিয়র এনটিআর। আরও আছেন আলিয়া ভাট, অজয় দেবগন।

ভারতে গত কয়েক দিন ধরেই করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বেড়ে চলেছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) তামিলনাড়ু সরকার ঘোষণা করেছে, রাজ্যের আগে স্পা, জিম এবং সিনেমা হলগুলো আগে ৫০ শতাংশ খোলা রাখা হতো এখন পুরোপুরি বন্ধ রাখতে হবে।

সে কারণেই ‘আরআরআর’ ছবির মুক্তি নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান পিছিয়ে দিয়েছে। কবে এটি মুক্তি পাবে তা এখনও বলা হয়নি।

সিনেমাটি ১৯২০ সালের পূর্ব-স্বাধীন যুগে নির্মিত একটি কাল্পনিক কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে। দুই খ্যাতিমান যোদ্ধা অলুরি সীতারামা রাজু এবং কোমারাম ভীমের জীবন দেখানো হবে এখানে।

অ্যাকশন ড্রামা ছবিটি প্রযোজনা করেছে ডিভিভি এন্টারটেইনমেন্টের ডিভিভি দানায়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com